ঢাকা | বঙ্গাব্দ

বেতারে একুশের নাটক ‘সমান্তরাল’

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
বেতারে একুশের নাটক ‘সমান্তরাল’ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

 

শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বাংলাদেশ বেতারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটকসমান্তরাল

নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল। নির্দেশনা দিয়েছেন আলেয়া ফেরদৌসী। সম্প্রতি বাংলাদেশ বেতারে রেকর্ডিং হয়েছে নাটকটির। অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল।

সমান্তরালনাটক নিয়ে পুতুল বলেন, "একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি। ভীষণ উপভোগ করেছি। আমার পরম সৌভাগ্য যে আমি আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।"

সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন পুতুল।সাঁতাওসিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারে প্রচার হওয়ার কথা রয়েছেন নাটকটির।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
ঊর্দ্ধতনদের যোগসাজশ সুলতানের ঘুষের সালতানাত ঢাকা বিভাগীয় বিআ

ঊর্দ্ধতনদের যোগসাজশ সুলতানের ঘুষের সালতানাত ঢাকা বিভাগীয় বিআ