নিজস্ব
প্রতিবেদক
ঢাকার
কারওয়ান বাজারে কাঠের দোকানসহ বেশ কয়েকটি স্থাপনায়
আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার
সার্ভিস।
সোমবার
রাত সাড়ে ১০টার দিকে
আগুন লাগার খবর পাওয়ার কথা
জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
আগুন
লাগার কারণ ও হতাহতের
বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে
পারেননি তিনি।
ফায়ার
সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “কাঠের দোকানসহ আরো কিছু স্থাপনায়
আগুন লেগেছে।"
তিনি
জানান, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত পৌনে ১১টায়
কাজ শুরু করে। পর্যায়ক্রমে
১০ ইউনিট সেখানে যোগ দেয়।
তিনি
বলেন, একটি পাঁচতলা ‘এল’
আকৃতির ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার
বিভিন্ন অংশে আগুন জ্বলছে।
ভবনের
কর্মরত ব্যক্তিদের ভাষ্য, দ্বিতীয় থেকে পঞ্চম তলায়
একটি ডায়াপারের গুদাম রয়েছে। আশপাশে কাঠের গুদামও আছে।
আনোয়ারুল
ইসলাম আরো বলেন, "আগুন
নির্বাপণের পর বিস্তারিত জানানো
যাবে। এখন পর্যন্ত হতাহতের
কোনো খবর পাওয়া যায়নি।