ডেস্ক
অমর একুশে ফেব্রুয়ারি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষ্যে
বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি)
‘মার্কিন দূতাবাস, ঢাকা’র অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা
জানান তিনি।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘সবাইকে জানায় মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির
পরিচয়।’
তিনি আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি
আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার
পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের
মানুষের সাথে সংহতি জানায়।’