বারহাট্টা( নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ টি ইয়াবা সহ রানা মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ জনৈক আঃ মোত্তালিব এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের-মদিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বারহাট্টা থানার এস.আই (নিঃ)/মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বারহাট্টা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিকালে সকাল সাড়ে ১১ টার সময় বারহাট্টা থানাধীন সিংধা চৌরাস্তা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার এলাকায় অভিযান চালানো হয় ।এসময় কাকুড়া বাজারের আঃ মোত্তালিব এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রানা মিয়াকে আটক করা হয়।আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
বিষয়টি সম্পর্কে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম জানান, ইয়াবা সহ আটক রানা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান পূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি মাদক মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। বারহাট্টা থানায় নতুন মাদকের মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।