ঢাকা | বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র-শনিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র-শনিবার ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। 

আগামী শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন অর্থাৎ ১৭ এপ্রিল (শুক্রবার) বেলা ৩টা থেকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।পরদিন ১৮ এপ্রিল (শনিবার) একই সময়ে অর্থাৎ বেলা ৩টা থেকে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে যারা ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের নির্দিষ্ট তারিখ ও সময়ে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ