ঢাকা | বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯ শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 ইং
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৯ শিশু ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক:

জাগিয়েছে হাম রোগ। প্রতিদিনই ঝরছে প্রাণ। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিত হামে ও বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে দেশে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা বিভাগের।

 আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া পাঁচ শিশুর চারজন ঢাকা বিভাগের, একজন রাজশাহীর। এই সময়ে সর্বোচ্চ ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চারজনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে এবং চট্টগ্রাম শনাক্ত রোগীর সংখ্যা দুই।




শেয়ার করুন:
কমেন্ট বক্স
রমজান শুরুতে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, সঙ্গে নেওয়া যাবে

রমজান শুরুতে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, সঙ্গে নেওয়া যাবে