বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
যেতে নাহি দিব হায় ,
তবু যেতে দিতে হয় ,
তবু চলে যায়...
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণতায় ভরে ওঠে। ০৪ জুন ২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি, বারহাট্টা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় দেবাশীষ কুমার দাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আনুষ্ঠানিক কর্মজীবন বারহাট্টা শাখা থেকে বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন সিনিয়ার প্রিন্সিপাল অফিসার দেবাশীষ কুমার দাশ। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনকে স্মরণ করতে এবং কৃতিত্বর প্রতি সম্মান জানিয়ে একটি আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে কুলসুম, প্রিন্সিপাল অফিসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত শাখার গ্রাহক বৃন্দ। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।দেবাশীষ কুমার দাশ ০৫/০৭/২০১১ তারিখে কটিয়াদী বাজার শাখা, কিশোরগঞ্জে প্রথম যোগদান করেন। ৩০/০১/২০২০ থেকে ১৫/০৫/২০২৩ তারিখ পর্যন্ত প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার)কলমাকান্দা শাখা, নেত্রকোণায় কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৬/০৫/২০২৩ থেকে ০৪/০৬/২০২৬ পর্যন্ত প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার)
বারহাট্টা শাখা, নেত্রকোণায় কর্মরত ছিলেন। বর্তমানে নেত্রকোনা শাখায় বদলি হয়েছেন। বক্তারা উল্লেখ করেন, দেবাশীষ কুমার দাশ-এর সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়েছে এবং তাঁর কর্মনিষ্ঠা তরুণ সহকর্মীদের জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। গ্রাহকদের সুবিধার্থে দেবাশীষ কুমার দাশ বারহাট্টা শাখাটিকে গোপালপুর বাজার থেকে পূর্ব বাজারে নান্দনিক একটি পরিবেশে স্থানান্তর করেছিলেন।
বিদায়ী কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ তাঁর বক্তব্যে কর্মজীবনে সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অফিসার, বারহাট্টা শাখা।