ঢাকা | বঙ্গাব্দ

‘খেলা শেষ’ লিখে বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
‘খেলা শেষ’ লিখে বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির ছবির ক্যাপশন: মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক

২৯৪ আসনের মধ্যে ২৯৩ টি আসনের ভোট গণনায় প্রাথমিক ফলাফলে প্রায় ২০৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৭৯ টি আসনে। দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ১২৫ আসনের কাছাকাছি পৌঁছানোয় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য।

এই প্রেক্ষাপটে বিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা শেষ লিখে বার্তা দেয়া হয়েছে। ২০২১ সালে নির্বাচনের আগে তৃণমূলের জনপ্রিয় খেলা হবে স্লোগানের পাল্টা জবাব হিসেবেই এই বার্তা দেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সময় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দেওয়া স্লোগানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও একাধিকবার তা ব্যবহার করেছিলেন।

এদিকে ভোট গণনায় পিছিয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জী। তিনি অভিযোগ করেছেন গণনার প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। তার দাবি কিছু জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং ইভিএম মেশিন নিয়েও অসঙ্গতির অভিযোগ উঠেছে। কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই। মাত্র কয়েক রাউন্ড গণনা শেষ হয়েছে। সামনে আরো অনেক রাউন্ড বাকি রয়েছে। শেষ পর্যন্ত ফল তাদের পক্ষেই যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূলের উপর চাপ সৃষ্টি ও দমন পীরণের অভিযোগও তোলেন তিনি। সব মিলিয়ে ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।  




শেয়ার করুন:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আ'লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল’, সংসদে রা

‘আ'লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল’, সংসদে রা