ঢাকা | বঙ্গাব্দ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: তারেক রহমান
ad728

স্টাফ করেসপন্ডেন্ট

 

 

ঢাকা: সরকারি ছুটির দিনেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছুটির আমেজ থাকলেও সকাল থেকেই নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। কার্যালয়ে আসার পর তিনি দপ্তরপ্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।

এদিকে দাপ্তরিক কাজ শেষে বিকেলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।




শেয়ার করুন:
কমেন্ট বক্স