ঢাকা | বঙ্গাব্দ

মন্ত্রিসভায় খলিলুরকে নিয়ে নাহিদের প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
মন্ত্রিসভায় খলিলুরকে নিয়ে নাহিদের প্রশ্ন ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এর মাধ্যমে খলিলুর অন্তর্বর্তী সরকারে থাকাকালে বিএনপির হয়ে কাজ করেছেন কি-না, সেই প্রশ্ন উঠবে।

মঙ্গলবার গঠিত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। নাহিদ ইসলাম হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।

নাহিদ বলেন, “এখন খলিলুর রহমান, উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা তুলে ধরে নাহিদ বলেন, “আমরা দেখলাম যে ফলাফলে কারচুপি হল, অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হল আমাদেরকে। পরিকল্পনা করে দুই-তৃতীয়াংশ আসন সরকারি দল নিয়ে নিল, এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা পুরাটাই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় ২০২৪ সালের ১৯ নভেম্বর সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্তহাই রিপ্রেজেন্টেটিভেরদায়িত্ব দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

২০২৫ সালের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়। তখন তিনি হনজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ




শেয়ার করুন:
কমেন্ট বক্স
মোহাম্মদপুর সাবরেজিস্টার অফিসে নকলনবিশ  আওলাদগং এর রমরমা ঘুষ

মোহাম্মদপুর সাবরেজিস্টার অফিসে নকলনবিশ আওলাদগং এর রমরমা ঘুষ